২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে মালয়েশিয়ায় আলোচনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে মালয়েশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 08:43 AM

Updated : 11 Oct 2022, 02:48 PM

স্থানীয় সময় শুক্রবার বিকালে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাই কমিশনের শ্রম কাউন্সেলর মো.সায়েদুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মুহা.শহীদুল ইসলাম।

হাই কমিশনার মুহা.শহীদুল ইসলাম বলেন, “৭ মার্চের এ ভাষণের স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ববাসী নতুন করে চিনলো। সারা বিশ্ব একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বকে যেমন সম্মানের সঙ্গে স্বীকৃতি দিয়েছিলো, একইভাবে তার ভাষণকেও স্বীকৃতি দিলো। এর মাধ্যমে বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী একটি সম্মানের জায়গা তৈরি হলো।”

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নির্মলেন্দু গুণের একটি কবিতা আবৃত্তি করেন হাই কমিশনের পলিটিক্যাল  মিনিস্টার রইছ হাসান সরোয়ার। আলোচনা সভার শেষাংশে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।