২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতিতে বেলজিয়াম বিএনপির নিন্দা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির দেওয়ার নিন্দা জানিয়েছে বিএনপির বেলজিয়াম শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আলম হুসেন, বেলজিয়াম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 07:20 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

শুক্রবার বিকেলে বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বেলজিয়াম বিএনপির সভাপতি আহমদ সাজা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেন সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীমের যৌথ বক্তব্য রয়েছে।

এতে তারা বলেন, “ জেরুজালেম শুধু ফিলিস্তিনি মুসলমানদের নয়, গোটা মুসলিম উম্মাহর। ইসলামের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাসের ভূমি ফিলিস্তিনিদের। এটা কখনও কোনো ইসরাইলের হতে পারে না। এর নিন্দা জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে ফিলিস্তিনিদের ‘ন্যায্য দাবি’ মানার আহ্বান জানাই।”

বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্ত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান দ্বন্দ্বকে আরো সঙ্কটময় করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া এই পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চলমান প্রচেষ্টা বাধাগ্রস্ত করবে।

ট্রাম্পের এ সিদ্ধান্তে ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।