২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ঐতিহ্যে ৭ মার্চের ভাষণ: আবুধাবিতে আনন্দ সমাবেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় ‘আনন্দ সমাবেশ’ করেছে আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 09:48 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

রোববার স্থানীয় সময় রাতে সংগঠন কার্যালয়ে পরিষদ সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে ওই ‘আনন্দ সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি শওকত আকবর। বক্তব্য দেন আবুধাবীতে দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক নাছির তালুকদার, আবু তাহের শাহ, ইয়াসিন চৌধুরী, মইন উদ্দীন, গোলাম কাদের ইফতি ও আইয়ুব খান।

এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মোছলেম উদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশকে আজ এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিএনপির শাসনামলে পরপর চারবার ধরিত্রীর সেরা দুর্নীতিবাজ দেশের কলঙ্ক মোচন করে তিনি আজ একজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর মর্যাদায় অভিষিক্ত হয়েছেন।

“বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সব বিভাজন ভুলে তাই তাঁর হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে।"

সভায় আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ সভাপতি বলেন, “বঙ্গবন্ধু আজ স্ব-মহিমায় প্রতিষ্ঠিত হয়েছেন, ইতিহাস তার আপনগতিতে চলবে, কোনও অপচেষ্টা তাকে বিপথগামী করতে পারবে না।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!