সিডনিতে ম্যাট্রাভিল পাবলিক স্কুলের বিজয় দিবস পালন
১৬ ডিসেম্বরকে সামনে রেখে বিজয় দিবস পালন করেছে অস্ট্রেলিয়ার ম্যাট্রাভিল পাবলিক স্কুলের বাংলা বিভাগ।
বুধবার সিডনিতে এ অনুষ্ঠানে স্কুলটির প্রায় ৪০ জন বাঙালি শিশু-কিশোর অংশ নেন।
স্কুলের অধ্যক্ষ হসকিন্সের সহযোগিতায় ও শিক্ষক সামসিয়া সোলায়মানের পরিচালনায় এতে শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয় ও কবিতা পড়ে শোনান।
অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের পুরস্কার দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
