৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে স্পেনে বাংলাদেশ দূতাবাসের সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভূক্ত করায় স্পেনে বাংলাদেশ দূতাবাস আলোচনা সভা করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশটির মাদ্রিদে দূতাবাসের হলঘরে দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।
তিনি বলেন, “বাঙালি জাতির সামনের দিকে এগিয়ে চলার পথে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ চালিকাশক্তি হিসেবে অনুপ্রেরণা যোগাবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন- দূতাবাস কর্মকর্তা সাইফুল ইসলাম, ‘স্পেন বাংলা প্রেস ক্লাব’ এর উপদেষ্টা মিনহাজুল আলম মামুন, ‘দেশকণ্ঠ’ সম্পাদক একেএম জহিরুল ইসলাম, ‘প্রজন্ম ৭১’ স্পেন শাখার আহ্বায়ক রিজভী আলম, ‘স্পেন বাংলা প্রেস ক্লাব’ এর সদস্য কবির আল মাহমুদ, সাইফুল আমিন, তারেক হোসেন ও আওয়ামী লীগ নেতা আমিনুজ্জামান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
