২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে যুক্তরাজ্যে নাগরিক সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 11:06 AM

Updated : 11 Oct 2022, 02:48 PM

স্থানীয় সময় সোমবার পূর্ব লন্ডনের দ্যা অট্রিয়াম হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

যুক্তরাজ্য ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ক্রীড়াবিদ নঈমুদ্দিন রিয়াজ ও সাংবাদিক উর্মি মাজহারের পরিচালনায় নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে সফররত বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন।

কামরুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি মহাকাব্য। ১৯৭১ সালে বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি বাঙালিকে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন এ ভাষণের মাধ্যমে। বাঙালি জাতি তাঁর এ ভাষণে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।”

সভাপতি সুলতান মাহমুদ বলেন, “একটি মাত্র ভাষণ একটি রাষ্ট্র সৃষ্টি করতে পারে তার প্রমাণ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।এই ভাষণ সারাবিশ্বের নিপীড়িত, নির্যাতিত মানুষকে উজ্জীবিত করেছে।”

হাই কমিশনার নাজমুল কাওনাইন বলেন, “বঙ্গবন্ধুর ভাষণ পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাঙালি জাতি আবারও উচ্চ আসনে অধিষ্ঠিত হলো।” 

অনুষ্ঠানের প্রথম পর্বে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা। 

দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আলাউর রহমান, গৌরি চৌধুরী, শাহনাজ সুমি ও সালমা আক্তার। আবৃত্তি করেন মুনীরা পারভীন, নাজরাতুন নাঈম, নজরুল ইসলাম অকিব ও নজরুল ইসলাম।

সভায় বক্তব্য দেন কমিউনিটি নেতা শামসুদ্দিন খান, কমিউনিটি নেতা জালাল উদ্দীন, সৈয়দ মোজাম্মেল আলী, শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, মারুফ চৌধুরী, সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ, আসম মিসবাহ, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, কবি মুজিবুল হক মনি, হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলার নুর মিয়া ও সাবেক মেয়র সেলিম উল্লাহ।

এছাড়া আরও বক্তব্য দেন আলতাফুর রহমান মোজাহিদ, আনহার মিয়া, কয়েস চৌধুরী, নাজিম উদ্দিন, রবীন পাল, এস এম সুজন মিয়া, কাওসার চৌধুরী খসরুজ্জামান খছরু, লুতফুর রহমান ছায়াদ, খালেদা কোরেশি, হুসনে আরা মতিন, আনজুমান আর অঞ্জু, মুসলিমা শামস বনি, মল্লিক শাকুর ওয়াদুদ, মোবারক আলী, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান, সৈয়দ আজিজুর রহমান শামীম, আমিনুল হক জিলু, রুবি হক, আন্দুল কাদির মুরাদ, জামাল খান, সাজ্জাদ মিয়া ও মোফাজ্জিল খান।

আরও বক্তব্য দেন মদরিছ আলী, হান্নান মিয়া, শাহ তোফায়েল আহমদ, সায়েদ আহমদ সাদ, শামসুল ইসলাম বাচ্ছু, শামীম আহমদ, এলিস চৌধুরী, তারেক আহমদ, ফয়সল হোসেন সুমন, মইনুল হক, মাহববুব আহমদ, বাবুল খান, জুবায়ের আহমদ, আনোয়ারুল ইসলাম, মাহমুদ আলী, শেখ শহীদ, ফরহাদ আহমদ, জাবিস জিম্মাদার, সৈয়দ জামিল, সৈয়দ তারেক আহমদ, এমএ আলী, সিজিল মিয়া, এমএ সালাম, শিপন কোরেশী, ইয়াসমীন সুলতানা পলিন, সাজিয়া স্নিগ্ধা, নাজামা আক্তার, আকিক খান, আব্দুল বাছির, সারওয়ার কবির ও নাজমুল ইসলাম ইমন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!