ইতালিতে বিজয় দিবসের প্রস্তুতি সভা
বিজয় দিবসকে সামনে রেখে ‘ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন (ইপিবিএ)’ ইতালি শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার রোমের তরপিনাতারা সুন্দরবন রেস্তোরাঁয় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইপিবিএ ইতালি শাখার সভাপতি লায়লা শাহ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার।
সভায় বক্তব্য দেন সৈয়দা শামীমা জামান, জায়েদুল হক মুকুল, ফাতেমা কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খান রবিন, কোষাধ্যক্ষ মাহবুবুল কাদির ওয়েচ, মহিলা সম্পাদক তাহমিনা আক্তার, দপ্তর সম্পাদক মাসুদ হাসান জুয়েল, সহ দপ্তর সম্পাদক রেজাউল করিম রিপন, সদস্য ফেরদৌস আরা মেরিন, নুরুল আলম, আব্দুল ওয়াদুদসহ আরও অনেকে।
সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ১৭ ডিসেম্বর মহান বিজয় দিবসের পরদিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শিশুদের দু’টি গ্রুপে ভাগ করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
