যুক্তরাজ্যে বাংলাদেশি টিভি সাংবাদিকদের কর্মশালা
যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশি টিভি সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ‘নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’।
রোববার দেশটির ‘হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার’ এর হলঘরে এতে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক গাউসুল ইমাম চৌধুরী সুজনের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ ছাদেক আহমদ।
প্রধান অতিথি ছিলেন ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’ এর সভাপতি সৈয়দ নাহাস পাশা।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন- বিবিসির সাবেক সাংবাদিক আব্দুস সাত্তার, আইঅন টিভির বার্তা প্রধান বুলবুল হাসান ও ইকরা টিভির প্রযোজক সুভাস দাস।
কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে সনদ দেওয়া হয়।
মূলধারার গণমাধ্যম থেকে প্রশিক্ষক এনে ভবিষ্যতে আরও বড় পরিসরে কর্মশালা আয়োজনের আশা প্রকাশ করেন আয়োজকরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
