২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে ছিনতাইকারির হাতে বাংলাদেশি ব্যবসায়ী খুন

সৌদি আরবের রিয়াদে ছিনতাইকারির ছুরির আঘাতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 09:56 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

নিহত আবদুল আজীজ মাতবর (৫০) শরীয়তপুর জেলার ডোমসার ইউনিয়নের সুজনদোহার গ্রামের হাজী নূর মোহাম্মদ মাদবরের ছেলে। আজীজের সেখানে সোফা তৈরির কারখানা ছিলো।

স্হানীয় সময় সোমবার সকাল ৯টার দিকে রিয়াদের শিফা সানাইয়ায় এ ঘটনা ঘটে বলে সৌদি প্রবাসী নিহত আজিজের ভাই বাবুল মাদবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।    

তিনি বলেন, “নিজস্ব সোফা কারখানা থেকে বের হওয়ার পরপরই গাড়ি নিয়ে ওঁত পেতে থাকা ছিনতাইকারিরা তার সবকিছু ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আজীজের মাথার উপরে আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান এবং ছিনতাইকারিরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।”

বাবুল মাতবর জানান, দীর্ঘদিন ধরে শিফাতে তারা ফার্নিচার ব্যবসা করে আসছিলেন।

নিহতের আরেক প্রবাসী ভাই তোফাজ্জেল মাতবর বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেছেন । রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা ঘটনাস্হল পরিদর্শন করেছেন ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!