২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের সাহায্যার্থে সিডনিতে ‘ফান্ড রাইজিং ডিনার’

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্য করতে অস্ট্রেলিয়ায় ‘ফান্ড রাইজিং ডিনার’ এর আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 05:24 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

স্থানীয় সময় রোববার বিকেলে সিডনির রকডেলের রেড রোজ সেন্টারে এ আয়োজন করে দাতব্য সংগঠন ‘চ্যারিটি ফর লাইফ ইনক’।

আয়োজক সংগঠনের সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এতে রোহিঙ্গাদের ইতিহাস ও বর্তমান অবস্থা তুলে ধরা হয়।

শফিকুর রহমানের কোরআন পাঠে অনুষ্ঠান শুরুর পর প্রবাসী শিশু আমিনা বক্তব্য দেন।

এতে উপস্থিত ছিলেন- শ্যাডো এডুকেশন মিনিস্টার ও ল্যাকেম্বার এমপি জিহাদ দিব, শ্যাডো মাল্টি কালচারাল মিনিস্টার ও ক্যানটারবেরির এমপি সোফি কটসিস, প্রস্পেকট এমপি হুজ মেডুমট, অস্ট্রেলিয় ইউনিয়ন মুভমেন্টের কর্মকর্তা কেরেন লারস, রেদওয়ান আখতার ও জামাল আখতার।

আয়োজক কমিটির কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিনারে জনপ্রতি টিকেট ছিল। এতে প্রায় চল্লিশ হাজার ডলার সংগৃহীত হয়েছে।”

এ আয়োজনে সহযোগিতার জন্য তিনি আসাদুর রহমান, আশরাফুল আলম লাবু, জাহাঙ্গীর হোসেন, বাদশা মাতবর, শহিদুল হক, মো. জব্বার ও মো. আমিনুল ইসলামসহ সবাইকে ধন্যবাদ জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!