প্যারিসে বিজয় দিবসের আলোচনা সভা
ফ্রান্সে বিজয় দিবসের ৪৬তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ‘সুরধ্বনি একাডেমি’।
স্থানীয় সময় রোববার প্যারিসের একটি হলে ‘বিজয় ফুলের গান’ শিরোনামে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আবৃত্তিশিল্পী রবিশংকর মৈত্রীর সঞ্চালনায় শুরুতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন অলকা বড়ুয়া।
অনুষ্ঠানে মো.ফরহাদ হোসেনকে মুক্তিযোদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য আজীবন সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম মিয়া।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি ও পুঁথিপাঠ করেন প্যারিসের স্থানীয় শিল্পীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
