২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে প্যারিসে আলোচনা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় ফ্রান্সে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেবেশ বড়ুয়া, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 11:01 AM

Updated : 11 Oct 2022, 02:47 PM

স্থানীয় সময় রোববার প্যারিসে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উদযাপনে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীও পাঠ করা হয়।

আলোচনায় অংশ নিয়ে নবনিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসাইন বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি ঐতিহাসিক দলিল। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর এই ভাষণই সাড়ে সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে উজ্জ্বীবিত করেছিল।”

এ সময় রাষ্ট্রদূত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ‍ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করায় ইউনেস্কোর ডিরেক্টর জেনারেলসহ অন্যান্যদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে আগত অতিথিদের বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!