আনিসুল হকের মৃত্যুতে জর্জিয়ায় সংস্কৃতিকর্মীদের শোক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের আটলান্টার সংস্কৃতিকর্মীরা শোক প্রকাশ করেছেন।
শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা প্রবাসী কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা শোক জানিয়ে এক যৌথ বিবৃতি দেন।
বিবৃতিতে তারা বলেন, “আনিসুল হকের মৃত্যুতে জাতি শুধু একটি শহরের নগরপিতাকেই হারায়নি, হারিয়েছে নগর সভ্যতার একজন স্বপ্নবাজ ত্যাগী পুরুষকে। জাতি এ উদ্যমী, সৃজনশীল মনন ও মেধার অধিকারী মানুষটির অভাব আর কোনদিন পূরণ করতে পারবে না।”
বিবৃতিতে আরও বলা হয়, “আসুন, প্রয়াত আনিসুল হকের স্বপ্নকে পূরণ করতে তাঁর পরিকল্পিত ঢাকা শহরের অসমাপ্ত কাজগুলো যথাযথ সম্পন্ন করার মধ্য দিয়ে তাঁর প্রতি আমাদের অতল শ্রদ্ধা নিবেদন করি।”
বিবৃতি যারা দিয়েছেন- কবি গোলাম রহমান, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রুমী কবির, কবি ও লেখক মুহাম্মদ আলী মানিক, সাংবাদিক ও লেখক শামসুল আলম, লেখক আবু লিয়াকত হুসেন, সাংবাদিক এম এইচ রাসেল, সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান ভূঁইয়া, এম এইচ আকমল, শামীমুল ইসলাম শামীম, গোলাম মহীউদ্দিন, এম মওলা দিলু, মাইসুন মালিহা, মারুফ ভূঁইয়া, গাইডেন হকিন্স, সঙ্গীত শিল্পী ও সংগঠক চন্দ্র শেখর দত্ত, রমেল খান, শাহীন খন্দকার, তানজিনা তৃষা, তাসলিমা সুলতানা পলি, সৈকত প্রধান ও নৃত্যকলা শিক্ষক রিজওয়ানা রুমু।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
