আনিসুল হকের মৃত্যুতে জেদ্দায় শোকসভা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোকসভা করেছে ‘মুক্তিযোদ্ধা স্বাধীনতা পরিষদ’ সৌদি আরব শাখা।
স্থানীয় সময় শনিবার রাতে জেদ্দার আজিজিয়া কাবাবিশ হোটেলে এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শহীদ পাটোয়ারী।
যৌথভাবে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ সেলিম ও মোবারক হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম বাবুল, ফরিদ মজুমদার, হোসেন মাহমুদ নাহিদ, মনিরুজ্জামান, মিজানুর রহমান ও বেলাল হোসেনসহ মুক্তিযোদ্ধা স্বাধীনতা পরিষদের নেতা-কর্মীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
