২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে কবিতা আবৃত্তি সন্ধ্যা

সিঙ্গাপুরে কবিতার একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে প্রবাসী সাহিত্য সংগঠন ‘সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 02:50 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রোয়েল রোডের ডে স্পেস হলরুমে ‘মাইগ্রেন ব্যান্ড’ এর  সহযোগিতায় ‘মানুষ খোঁজে শুধু মানুষের খোঁজ’ শিরোনামে এটি অনুষ্ঠিত হয়।

বাঁশির সুরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমী রায় চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন কবি বিকাশ নাথ।

বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের সহকারী আল আমিন হোসেন।

তিনি বলেন, “সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদের সঙ্গে আমার সম্পর্ক বেশ পুরনো। প্রবাসীদের সুশৃঙ্খল চিন্তা, চেতনার বিকাশে সাংস্কৃতিক আদলে কাজ করে যাচ্ছে এ সাহিত্য পরিষদ।”

এবারের একক আবৃত্তি সন্ধ্যার কবি ছিলেন রাজীব শীল জীবন। তার জীবন ও কর্ম নিয়ে কথা বলেন কবি জহিরুল ইসলাম ও মাইগ্রেন ব্যান্ডের কণ্ঠশিল্পী নীল সাগর শাহীন।

কবিতা পড়ে শোনান- কবি রাজীব শীল জীবন, কবি জাকির হোসেন খোকন, শরিফ উদ্দিন, রুবেল অর্ণব, মাহবুব হাসান দিপু, বিকাশ নাথ ও রিপন চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!