সিডনিতে ‘বাংলাদেশ বাণিজ্য ও সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল’।
স্থানীয় সময় শনিবার সিডনির ডার্লিং হারবারের ট্যামবালং পার্কে এ উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানে ইওগা, ফ্যাশন শো, ফেইজ পেইন্টিং, মেহেদি, দেশি খাবার, পোশাকের দোকান ও শিশুদের জন্য বিভিন্ন রাইডের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী এবং প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় শিল্পীরা কবিতা ও গান শোনান।
আয়োজক সংগঠনটি জানায়, বৃষ্টির কারণে এবার দর্শক সমাগম কম হলেও আগামীতে তারা একই ভেন্যুতে মেলা করবেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
