২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জেনেভায়

জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর দাবির পক্ষে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিদ্যুৎ বড়ুয়া, সুইজারল্যান্ডের জেনেভা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 04:07 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

বৃহস্পতি ও শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দিনব্যাপী ‘ফোরাম অন মাইনরিটি ইস্যুজ’ শিরোনামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ‘সর্ব ইউরোপিয় আওয়ামী লীগ’ এর সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া।

শুক্রবার ‘শান্তি প্রতিষ্ঠায় সুশীল সমাজ’ শিরোনামে সভায় তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু মানবিকতার কারণে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন। কিন্তু রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমার ফেরত যেতে হবে। তাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে মিয়ানমারকে বাধ্য করতে হবে।”

এ প্রসঙ্গে বিশ্ববাসীকে বাংলাদেশের পক্ষে দাঁড়াতে আহ্বান জানান তিনি।

এর আগে উদ্বোধনী দিনে সম্মেলনের চেয়ারপারসন সুদানের তারিক কুর্দির সভাপতিত্বে বক্তব্য দেন মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট সুইজারল্যান্ডের ভেযেনতেন উইলগের, কানাডার ফার্নান্দ ভার্নেস ও ইতালির ল্যাম্বার্ট জেনিফার। 

এরপর বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশের ‘মাইনরিটি ইস্যু’ নিয়ে বক্তব্য দেন। সম্মেলনে আসা বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াতে বিশ্ববাসীকে আহ্বান জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!