২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় ডিসেম্বরের প্রথম প্রহরে শিখা প্রজ্বলন

সৌদি আরবের জেদ্দায় বিজয়ের মাসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করে মাসব্যাপী বিজয় উৎসব শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 06:47 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ স্মরণে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে এ কর্মসূচি ঘোষণা করেন কনস্যুলেট জেনারেল এফ এম বোরহান।

এসময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শিখা প্রজ্বলন শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, জর্জ হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশ ও বেশকিছু দেশাত্মবোধক গানের ভিডিও দেখানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!