২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে সিডনিতে আ.লীগের মোটর শোভাযাত্রা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভূক্ত করায় মোটর শোভাযাত্রা করেছে অস্ট্রেলিয়া ও সিডনি আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 03:55 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

স্থানীয় সময় বুধবার সিডনির লাকেম্বার রেলওয়ে প্যারেড থেকে শুরু হয়ে এ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে আসে।

এ আয়োজনে ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান শিমুল ফারুক রবিন, আইনবিষয়ক সম্পাদক সাবিত রিজভি শাওন ও দপ্তর সম্পাদক কারুজ্জামান লিটন।

শোভাযাত্রায় গাড়িগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টার, বাংলাদেশের জাতীয় পতাকা ও ‘জয় বাংলা’ লেখা ফেস্টুনে সাজানো হয়।

 

এতে অংশ নেন সিডনি আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা গাউসুল আলম শাহাজাদা, সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান কচি, সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুসবু, ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, সহ সভাপতি তৌফিক, সিডনি আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল কস্টা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক তারিক হাসান লিপু, কোষাধ্যক্ষ এইচ এম লাবু, আইনবিষয়ক সম্পাদক চৌধুরী ইসরাক, কৃষি ও সমবায় সম্পাদক দেলোয়ার সরকার ও মো. জাহিদ হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

শোভাযাত্রা শেষে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক বাংলাদেশ থেকে টেলিফোনে সবাইকে ধন্যবাদ জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!