২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে মেলবোর্নে বঙ্গবন্ধু পরিষদের উৎসব

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভূক্ত করায় অস্ট্রেলিয়ায় আনন্দ উৎসব করেছে ‘বঙ্গবন্ধু পরিষদ’ মেলবোর্ন শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 03:38 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

স্থানীয় সময় শনিবার মেলবোর্নের পয়েন্ট কুক কোস্টাল পার্কে এ উৎসবে বারবিকিউ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মফিযুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মো. রশীদুল হকের কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, “এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক প্রামাণ্য ঐতিহ্যের মর্যাদা পেয়েছে। এ স্বীকৃতির মাধ্যমে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জাতির পিতা হিসেবে নয়, একজন কালজয়ী বিশ্বনেতা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন।”

প্রধান অতিথি খন্দকার সুফি সালেক বলেন, “বঙ্গবন্ধুর একটা ভাষণ তখন সাড়ে সাত কোটি মানুষকে এক করে ফেলেছিলো। বঙ্গবন্ধুর মত নেতা শুধু বাংলাদেশ নয়, ওই অঞ্চলের অন্য কোন দেশেও পাওয়া যাবে না। তাই বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গবেষণা হওয়া উচিত।”

সংগঠনের সহ সভাপতি সানিয়াত ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর ভাষণ বুঝতে হলে তার আত্মজীবনী পড়তে হবে। বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দিয়ে ইউনেস্কো নিজেই সন্মানিত হয়েছে।”

সভাপতির বক্তব্যে মফিযুল ইসলাম বলেন, “৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় আমরা গর্বিত। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সভাপতি ফেরদৌস মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুযুর রহমান, তথ্য সম্পাদক এলতেজাউর রহমান, মাহবুব মোল্লা, শাহনূর মোল্লা, মামুন, আব্দুল কুদ্দুস, শামীমা রেখা ও ফারাহ সারওয়ার্দি লিন্ডা।

আলোচনা সভার পর মোল্লা মো. রাশিদুল হকের সঞ্চালনায় মেলবোর্ন বঙ্গবন্ধু পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!