২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা নির্যাতন বন্ধে ইইউ’র সামনে বাংলাদেশিদের বিক্ষোভ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে ইউরোপিয় ইউনিয়ন সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুস্তাফিজ মামুন, বেলজিয়ামের ব্রাসেলস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 07:17 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বিক্ষোভের আয়োজন করে প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘বাংলাদেশি কমিউনিটি ইন ইউরোপ’।

বিক্ষোভে বাংলাদেশিরা রোহিঙ্গাদের উপর চলমান গণহত্যা বন্ধ, তাদেরকে দ্রুত ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দেওয়াসহ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানান।

Image
ছবি: মুস্তাফিজ মামুন

ছবি: মুস্তাফিজ মামুন

Image
ছবি: মুস্তাফিজ মামুন

ছবি: মুস্তাফিজ মামুন

এসময় রোহিঙ্গা নির্যাতনের নানা চিত্র ও দাবি সম্বলিত ব্যানার আর ফেস্টুন বহন করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ইইউ পার্লামেন্টের সদস্য আমজাদ বশির।

আরও বক্তব্য দেন- আয়োজক সংগঠনের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, আবু আমানুল্লাহ, একেএম আবু তাহের চৌধুরি, আবদুল কাদের সালেহ ও আশিক আলী।

 

বিক্ষোভে যোগ দেওয়া প্রবাসী বাংলাদেশে মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের মানুষ ও সরকার রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেবে, কিন্তু বিশ্ববাসী নিশ্চুপ থাকবে তা হতে পারে না। বিশেষ করে ইউরোপিয় ইউনিয়ন। ইউরোপের নাগরিক ও একজন বাংলাদেশি হিসেবে আমি এখানে এসেছি।”

Image
ছবি: মুস্তাফিজ মামুন

ছবি: মুস্তাফিজ মামুন

Image
ছবি: মুস্তাফিজ মামুন

ছবি: মুস্তাফিজ মামুন

বিক্ষোভের অন্যতম আয়োজক মো. ওয়ালিউল্লাহ বলেন, “মিয়ানমারের উপর ইউরোপের চাপ প্রয়োগ করতে হবে, যেন রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়া হয়, তাদের নাগরিকত্ব দেওয়াসহ নিজ ভূমি ফিরিয়ে দেওয়া হয়।”

ইউরোপিয় ইউনিয়নকে উদ্যোগী হওয়ার জন্য ‘বাংলাদেশি কমিউনিটি ইন ইউরোপ’ নিয়মিত কাজ করে যাবে জানিয়ে ওয়ালিউল্লাহ বলেন, “রাখাইনে রোহিঙ্গা সঙ্কটের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা জড়িত। তাই এটি সবার গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।”

বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশিদের সঙ্গে ইরান, সিরিয়া, মরক্কো, তুরস্ক ও ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের প্রায় পাঁচশ’ নাগরিক অংশ নেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!