২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে কুয়ালালামপুর মাতাবেন বাংলাদেশি শিল্পীরা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি নাইট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 04:00 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

আগামী ২৩ ডিসেম্বর কুয়ালালামপুরে পেট্রুনাস টুইন টাওয়ারের কাছে ওয়াসমা এমসিআই এর হলঘরে এ অনুষ্ঠানটি হবে বলে আয়োজকরা জানান।

বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে কুয়ালালামপুরে রসনা বিলাস রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চিত্রপরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, “বড় আয়োজনের এ বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতাবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, মনির খান, আয়েশা মৌসুমী, চ্যানেল আই সেরা কণ্ঠ ইউছুফ আহমদ খান, ইমন, স্পর্শিয়া, কবির তিথি ও এইচ এন রানা। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন চিত্রপরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।

মামুন আরও বলেন, “মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়মিত সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে চাই আমরা। প্রবাসীদের ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে এটা আমাদের প্রথম আয়োজন। এরপর আমরা মালয়েশিয়ায় নিয়মিত বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব।”

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী কবির তিথি, ইভেন্ট ম্যানেজার সম্পদ হুসাইন, কো অর্ডিনেটর শাহিনুর আলম ও সেমরান হায়দার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!