বেলজিয়ামে ইউরোপিয়ান কমিশনের সামনে মানববন্ধন
রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে ইউরোপিয়ান কমিশনের সামনে সমাবেশ ও মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় বুধবার ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম’-এর উদ্যোগে ইউরোপিয়ান কমিশনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক (সহিদ), স্থানীয় কাউন্সিলর মোতাহের হোসেন চৌধুরী, ইপিবিএ কেন্দ্রীয় সহ সভাপতি মোতালেব খান, ফ্রেন্ডস অফ বাংলাদেশের সভানেত্রী রত্না খান, সহ-সভাপতি সাজিদ কাদেরী ও যুগ্ম সম্পাদক তাসিন হোসাইন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এবিসিবি’র এম এম মোর্শেদ, বেলজিয়াম আওয়ামী লীগের প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক নূরে আলম ছিদ্দিকী, ব্রাসেলস কেন্দ্রীয় বাঙালি মসজিদের খতিব সৈয়দ মোদাচ্ছের ও বঙ্গবন্ধু পরিষদ বেলজিয়ামের সভাপতি ফিরোজ আহমেদ বাবুল।
রোহিঙ্গা সমস্যা সমাধানের দাবিতে রোডমার্চ করে ফ্রান্স থেকে এসে এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয় ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইপিবিএ-এর নেতাকর্মীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
