২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক মিশনে টেবিল টেনিস টুর্নামেন্ট ডিসেম্বরে

বিজয় দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে প্রীতি টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ডিসেম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 11:36 AM

Updated : 25 Jul 2022, 09:07 PM

আগামী ১০ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৯টায় এ প্রীতি টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে (৮২০ ইস্ট, সেকেন্ড এভিনিউ ৪র্থ তলা, নিউ ইয়র্ক-১০০১৭)।

টুর্নামেন্টটি সকলের জন্য উন্মুক্ত। একক ও দ্বৈতভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। আগ্রহী প্রতিযোগীদের আগামী ৫ ডিসেম্বরের মধ্যে faruk.hossan.mofa@gmail.com ও Ges contact@bdcgny.org এই ইমেইল দুটিতে প্রয়োজনীয় তথ্য প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে।

রেজিস্ট্রেশনের জন্য প্রতিযোগীর পূর্ণ নাম, যোগাযোগের তথ্য (মোবাইল নম্বর, ইমেইল), একক অথবা দ্বৈত, দ্বৈত হলে সহ-প্রতিযোগীর অনুরূপ তথ্য ও সাম্প্রতিক সময়ের ছবির সফ্ট কপি পাঠাতে হবে। অংশগ্রহণকারীদের নিজস্ব টিটি র‌্যাকেট আনার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজয়ীদের ‘বিজয় দিবস ক্রেস্ট’ পুরস্কারে ভূষিত করা হবে। যে কোনো তথ্যের জন্য +১ ২১২ ৮৬৭ ৩৪৩৪-৩৭ -এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!