সৌদি আরবে তারেক রহমানের জন্মদিন পালন
সৌদি আরবের রিয়াদ, মক্কা, মদিনা ও আছির প্রদেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সরাইয়ার একটি কমিউনিটি সেন্টারে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুবদলের মক্কা সরাইয়া শাখা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদল মক্কা সরাইয়া আঞ্চলিক শাখার সভাপতি কাশেম আহম্মদ হারুন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. ফাহাদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি মঈনুল ইসলাম হায়দার। প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির সভাপতি খন্দকার হেলাল। প্রধান বক্তা ছিলেন মক্কা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন জহির আহমেদ, মোজাম্মেল হোসেন মিলন ও আবুল কালাম আজাদ।
মক্কা প্রাদেশিক যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মক্কা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, আবদু শুক্কুর, দেলোয়ার হোসেন ও ফরিদুল আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।
স্থানীয় সময় শুক্রবার রাতে রিয়াদের আল এনাবিয়া কমিউনিটি সেন্টারে তারেকের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদ।
অনুষ্ঠানের শুরুতে কোরান পাঠ করেন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো.ওবায়েদুল হক। এরপর জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের সভাপতি ও সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান।
সঞ্চালনায় ছিলেন তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস।
প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আসফাক।
তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মদিনা জাতীয়তাবাদী দল বিএনপি।
এতে সভাপতিত্ব করেন মদিনা বিএনপির সভাপতি আবদুল মোমিন। মদিনা যুবদল নেতা সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মদিনা বিএনপির সহ সভাপতি পিয়ার আহমেদ পিয়ার।
সভায় বক্তব্য দেন মাকসুদুল হক, মোহাম্মদ রাসেলসহ মদিনা বিএনপির নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সৌদি আরবের আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালন করা হয়েছে।
খামিস মোশায়েতে তাজমহল রেস্টুরেন্ট হল রুমে কমিটির সিনিয়র সহ-সভাপতি ওসমান গনির সভাপতিত্বে এ দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য লায়ন মুহাম্মদ হারুনুর রশিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আছির প্রদেশ কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা শাহজাহান সিরাজ, বিশেষ বক্তা ছিলেন শফিউদ্দীন স্বপন, শরিফ হোসেন খান, মশিউর রহমান রিপন ও আছির প্রদেশ যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ আহমেদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
