আবুধাবিতে ‘রসমঞ্জুরী’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক উৎসব
নিজেদের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কত্থক ও ওডিসি নৃত্যাভ্যাস চর্চার প্রতিষ্ঠান ‘রসমঞ্জুরী’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কত্থক ও ওডিসি মহোৎসব।
শুক্রবার স্থানীয় সময় রাতে আবুধাবির ইন্ডিয়ান সোশ্যাল এন্ড কালচারাল সেন্টার অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে মঞ্চে একদিকে বেজে ওঠে রবীশঙ্কর, আর অন্যদিকে নুপুরের নিক্কন আর তাতা থেই...তাতা থেই... তাতা থেই ...তা...তা...থে...ই... এর তালে তালে পা ফেলে, হাতে নৃত্যের মুদ্রা তুলে ছন্দে ছন্দে নাচেন কয়েক শ নৃত্যশিল্পী।
মঙ্গল প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমিরাতে ভারতীয় দূতালয়ের দ্বিতীয় সচিব কপিল রাজ, ইন্ডিয়ান সোশ্যাল সেন্টার কর্মকর্তা আবদুল কালাম ও রসমঞ্জুরীর প্রতিষ্ঠাতা কুন্দন মুখার্জি।
প্যারিস থেকে সেতার শিল্পী চন্দ্রচূড় ভট্টাচারিয়া এবং কলকাতা থেকে তবলা শিল্পী উৎপল ঘোষাল উৎসবে যোগ দিতে আবুধাবি পৌঁছান।
এছাড়া এতে গান শুনিয়েছেন কণ্ঠ শিল্পী ছিলেন অনির্বান ভট্টাচার্য ও কাকলি সেন শর্মা। এতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশি কত্থক শিল্পী দূর্বা ও শিশুশিল্পী ঈমানির নাচ সবার মন কাড়ে ।
মরুর দেশ আমিরাতে যা ভাবাই যায় না, সেই শাস্ত্রীয় নৃত্যকলার সুকুমার সাধনা করে যাচ্ছেন তার তিল তিল শ্রমে গড়া প্রতিষ্ঠান রসমঞ্জুরীর মাধ্যমে।
