২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ইস্যুতে ইপিবিএ’র রোড মার্চ

রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে রোড মার্চ করেছে ‘ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন’ (ইপিবিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 03:46 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

সোমবার প্যারিস থেকে শুরু হয়ে ব্রাসেলস ইউরোপিয় কমিশনের উদ্দেশ্যে এ রোড মার্চ পথসভার মাধ্যমে শেষ হয়।

সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণের ওপর জোর দিয়ে পথসভায় বক্তারা বলেন, শুধু কথায় নয় বাস্তবে রোহিঙ্গাদের পূর্ণ অধিকার দিয়ে অনতিবিলম্বে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন- ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান, কেন্দ্রীয় সহ সভাপতি মোতালেব খান, ইপিবিএ সহ কোষধ্যক্ষ অজয় দাস, কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেন সাইফুল, তথ্য সম্পাদক সামসুল ইসলাম, সহ সমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজি, ইপিবিএ ফ্রান্সের সহ সাধারণ সম্পাদক সুমন আহমদ, কোষধ্যক্ষ বাসু দেব বণিক, প্রচার সম্পাদক জাকির হোসেন, মহিলা সম্পাদক সুমা দাস, আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক আজিজুর রহমান ও সাহেদ আহমদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!