আমিরাতের হাসপাতালে তিন মাস পড়ে আছে ‘বাংলাদেশির’ লাশ
সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালের হিমঘরে তিন মাস ধরে এক ব্যক্তির লাশ পড়ে আছে, সে ‘বাংলাদেশি’ বলে স্থানীয় পুলিশের ভাষ্য।
স্থানীয় পুলিশ বলছে, তার নাম মোহাম্মদ সৈয়দ ও পিতার নাম আবদুল জলিল। তবে এটি তার সঠিক পরিচয় কিনা এ ব্যাপারে সংশয় রয়ে গেছে প্রবাসীদের মধ্যে।
তার লাশ বর্তমানে আল আইন শহরের জিমি হাসপাতালের হিমঘরে রাখা আছে। তার আনুমানিক বয়স ৫০।
এদিকে লাশের সঠিক নাম-ঠিকানা পাওয়া যায়নি বলে তা বাংলাদেশে পাঠানো যায়নি বলে জানায় আবুধাবি বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের আইন কর্মকর্তা রেজাউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৩০ অগাস্ট তিনি আরব আমিরাতের ও ওমানের সীমান্তবর্তী আল আইন শহর দিয়ে আমিরাতে আসেন। উদ্দেশ্য আমিরাতের আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পন করে দেশে ফেরার একটা উপায় বের করা।
আবুধাবি বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া লাশের ছবি
প্রবাসী এক বাংলাদেশি জানান, ভাগ্য বদলের জন্য তিনি ওমানে আসেন। কিন্তু সে স্বপ্ন তার অধরাই থেকে গেছে। একসময় ওমানে তিনি অবৈধও হয়ে পড়েন। বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় নেই কাজ। আর এভাবেই হয়তো অনাহারে অর্ধাহারে দুর্বিসহ পরবাস কাটাতে কাটাতে একসময় হাঁপিয়ে ওঠেন তিনি।
লাশের পরিচয় কেউ জানলে এ ঠিকানায় জানাতে অনুরোধ করা হয়েছে- জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত, ফোন: ০০৯৭১-৫৫-৭৬৮৮-৩০২
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
