২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’ এর সভা

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 02:22 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

স্থানীয় সময় রোববার সকালে এ সভা থেকে ২০১৭-১৮ মেয়াদে সংগঠনের ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আছেন- সভাপতি মাহবুব উল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জামিল হোসেন।

মনিরুল হক জর্জের সহযোগিতায় নির্বাচন পরিচালনা করেন গামা আব্দুল কাদির।

সভায় সংগঠনের বাৎসরিক রিপোর্ট পড়ে শোনান মোশারফ হোসেন বাবু।   

বিদায়ী সভাপতি এ কে এম ফজলুল হক শফিক তার বক্তব্যে রহমত উল্লাহ, মনিরুল হক জর্জ, আব্দুল কাইয়ূম ও মোবারক হোসেনসহ নতুন কমিটির নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।

৩২ বছর পুরনো এ সংগঠনটি নিজ ঐতিহ্য বজায় রেখে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!