মালায়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান
মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়টির দেওয়ান টুংকু চ্যান্সেলর হলঘরে ষষ্ঠবারের মতো এ আয়োজন করে ‘দি স্পেকট্রা ম্যানেজমেন্ট ক্রু’।
মাইনুল, নাজিফা ও অনুরিমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সেলর সায়েদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মালায়া বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আওয়াং বুলগিবা আওয়াং মাহমুদ, অধ্যাপক গোফরান, সারা তানভী ও বাংলাদেশি স্টুডেন্টস নাইটের পরিচালক রাশিক আদিত হায়দার।
ছবি কৃতজ্ঞতা: মোস্তাক রয়েল শান্ত
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
