‘হামিদ মশা মারার যন্ত্র’ নিয়ে মালয়েশিয়ায় সভা
নিজের উদ্ভাবিত মশা মারার যন্ত্র ‘হামিদ ইলেকট্রো-কেমিক্যাল মসকিটো কিলার’ নিয়ে মালয়েশিয়ায় সভা করেছেন বাংলাদেশি উদ্ভাবক মোহাম্মদ আবদুল হামিদ।
রোববার স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুর হোটেল ভিস্থানার হলঘরে এ সেমিনারে উপস্থাপনা করেন মালয়েশিয় টিভি উপস্থাপক তাজনিম বিনতে ফায়সাল।
উত্তম কুমার বড়ুয়া বলেন, “মশা মারতে তরল ওষুধ, কয়েল, বৈদ্যুতিক জালসহ নানা উপকরণ ব্যবহৃত হয়ে আসছে। কয়েলে ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করায় জনস্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞ মহল উদ্বিগ্ন। অন্য উপকরণগুলোর কার্যকারিতা নিয়েও ভোক্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তবে হামিদের উদ্ভাবিত যন্ত্র জনস্বাস্থ্যের জন্য নিরাপদ।”
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামের সন্তান হামিদ জানান, তার উদ্ভাবিত মশা মারার এ যন্ত্রটি গত বছর ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের স্বীকৃতি পেয়েছে। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের সর্বশেষ গেজেটে বিষয়টি প্রকাশ হয়েছে।
সভায় মালয়েশিয়ার প্রায় বারোটি কোম্পানির প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
