২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় স্থানীয় আ.লীগের আলোচনা সভা

‘জননেত্রী শেখ হাসিনার শাসন ও আইনি সহায়তা’ শিরোনামে আলোচনা সভা করেছে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 04:15 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

বৃহস্পতিবার সিডনির স্থানীয় একটি ফাংশন সেন্টারে আয়োজক সংগঠনের আইন সম্পাদক সাবিত রিজভী শাওনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল হক।

তিনি বলেন, “বাংলাদেশে সরকারি খরচে আইনি সহায়তার যে পদ্ধতি চালু আছে তা বিশ্বের উন্নত দেশগুলোতেও নেই।”

সভায় অতিথি ছিলেন- বাংলাদেশের জাতীয় আইন সহায়তা সংস্থার পরিচালক মো. জাফারুল হাসান ও আইন মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

আলোচনায় অংশ নেন- অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার দপ্তর সম্পাদক কামরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক হাসান ফারুক শিমুল রবিন ও আওয়ামী লীগ সিডনি শাখার উপদেষ্টা আবুল বাশার খান।

আলোচকরা বলেন, শেখ হাসিনার হাত ধরেই জাতীয় আইন সহায়তা সংস্থার যাত্রা শুরু। ২০১৬ সাল থেকে ২৪ ঘণ্টা হটলাইন সেবা চালু আছে। এখন এ সেবা শুধু হতদরিদ্রের মাঝে সীমাবদ্ধ নেই। শ্রম আদালতেও আইন সহায়তা সেল চালু করা হয়েছে। ২০০৯ সাল থেকে কয়েক লক্ষাধিক মানুষ এ সেবা পেয়েছেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়া আওয়ামী লীগ নেতা একে এম হক, মো. আলী শিকদার, আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহাজাদা ও সাধারণ সম্পাদক ফয়সাল আজাদসহ স্থানীয় নেতা-কর্মীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!