২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

প্রয়াত শিল্পী রামকানাই দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রে রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা ‘বাঁধ ভেঙ্গে দাও’ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 11:35 AM

Updated : 11 Oct 2022, 02:46 PM

স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পাবলিক স্কুল-৬৯ এর মিলনায়তনে সঙ্গীত পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন প্রবীন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুতলিব বিশ্বাস।

ফাতেমা সাহাব রুমা ও ফারুখ ফয়সলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আয়োজক সংগঠনের পরিচালক-অধ্যক্ষ কাবেরী দাস ও তার কন্যা পারমিতা মুমু। গানের সাথে বেহালায় ছিলেন মুমুর বোন শ্রুতিকণা দাস।

‘সঙ্গীত পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কাবেরী দাস হচ্ছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী রামকানাই দাসের কন্যা।

সঙ্গীতে আরও অংশ নেন শাহ মাহবুব, নন্দীনী পোদ্দার, মোর্শেদ খান অপু ও প্রতিমা দাস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!