২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ গাফফার চৌধুরী ১৯ দিন ধরে হাসপাতালে

একুশের গানের রচয়িতা সাংবাদিক-কলামনিস্ট আবদুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 10:15 AM

Updated : 19 Aug 2022, 06:04 PM

যুক্তরাজ্য প্রবাসী ৮৩ বছর বয়সী এই লেখক গত ১৯ দিন ধরে মিডলসেক্সের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার মেয়ে বিনীতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ডায়াবেটিস ছাড়াও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছেন গাফফার চৌধুরী। হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে তিনি কথা বলতে পারছেন না খুব একটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রতিনিধি রোববার হাসপাতালে গেলে গাফফার চৌধুরী তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান।

তার মেয়ে জানান, সংজ্ঞা হারানোয় রোববার একবার এমআরআই করা হয়েছে গাফফার চৌধুরীর। চিকিৎসকরা বলেছেন, এমআরআই প্রতিবেদন দেখে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!