২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় ছাত্র-শিক্ষক-সুধি সমাবেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত হওয়ায় আনন্দ সমাবেশ করেছেন সৌদি আরবের জেদ্দা প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 04:50 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

স্থানীয় সময় শনিবার রাতে জেদ্দায় ‘এ অর্জন গৌরবের, এ অর্জন আনন্দের’ শিরোনামে এ আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।

কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন সমাবেশে সবাইকে স্বাগত জানান।

সমাবেশে ৭ মার্চ স্মরণে কবিতা আবৃত্তি, উন্মুক্ত আলোচনা ও ৭ মার্চের ভাষণ শোনানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!