রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আনন্দ শোভাযাত্রা
বঙ্গবন্ধুর ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার বিকালে দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শনের মাধ্যমে এ শোভাযাত্রা শুরু করা হয়।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান মো.নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও দূতাবাসের কার্যালয় প্রধান মো.ফরিদ উদ্দিন আহমেদ সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ নজরুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন।
শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় বন্ধবন্ধুর ভাষণটি আরবি ভাষায় অনুবাদ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচারের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নতুন প্রজন্মের কাছে ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানান নজরুল ইসলাম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
