২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে পিদিম সংস্কৃতি চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ

ফ্রান্সে ‘পিদিম সংস্কৃতি চর্চা কেন্দ্র’ নামে প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 01:16 PM

Updated : 12 Apr 2022, 12:47 AM

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্যারিসে নতুন এ সংগঠনের কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উত্তম কে বড়ুয়া ও সঞ্চালনা করেন সংস্কৃতি কর্মী অনুপম বড়ুয়া টিপু।

অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে উত্তম কে বড়ুয়াকে সভাপতি, অনুপম বড়ুয়া টিপুকে সাধারণ সম্পাদক ও দিপু কান্তি বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আনন্দ মোহন বড়ুয়া ও পুলক কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুপব্রত বড়ুয়া রুপেশ, সহ সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া, সহ- সাংগঠনিক সম্পাদক দেবমিত্র বড়ুয়া দিপু, অর্থ সম্পাদক সুজয় বড়ুয়া, সহ অর্থ সম্পাদক রবি বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক ছোটন বড়ুয়া, সহ আন্তর্জাতিক সম্পাদক সুপক বড়ুয়া, সাহিত্য সম্পাদক রাজীব বড়ুয়া ও যুগ্ম সাহিত্য সম্পাদক মুকুল বড়ুয়া।

আরও রয়েছেন সহ সাহিত্য সম্পাদক জুয়েল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক নজল বড়ুয়া, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক বাপ্পী বড়ুয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক প্রজেস বড়ুয়া, প্রচার সম্পাদক পলাশ বড়ুয়া, সহ প্রচার সম্পাদক নিলয় বড়ুয়া, মহিলা সম্পাদক টগর বড়ুয়া, যুগ্ম মহিলা সম্পাদক স্মরণিকা বড়ুয়া ও সহ মহিলা সম্পাদক সুস্মিতা বড়ুয়া।

এছাড়া অন্যান্য সদস্যরা হলেন রিমা মুৎসুদ্দী, অপরুপ বড়ুয়া, অপু চৌধুরী, সবুজ বড়ুয়া, পলি বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুরঞ্জন বড়ুয়া, জুয়েল বড়ুয়া ও উন্নয়ন বড়ুয়া।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে জাতীয় ও বিশ্ব সংস্কৃতিকে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ও নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা, তাদের সুপ্ত প্রতিভা জাগ্রত ও বিকশিত করা এবং সত্য-সুন্দর-আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!