২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে ‘পরবাসীকথা’র শুভেচ্ছা সওগাত

সিঙ্গাপুর প্রবাসী বাঙালি কবিদের কবিতা সংকলন ‘পরবাসীকথা’র শুভেচ্ছা সওগাদ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 11:52 AM

Updated : 11 Oct 2022, 02:46 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ৪২০ নর্থব্রিজ সিটিবুক রুম বই বিতানে এ অনুষ্ঠানের আয়োজন করে সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিঙ্গাপুর অভিবাসী কবিতা প্রতিযোগিতার প্রধান, ভ্রমণ সাহিত্যিক শিভাজী দাস।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর আয়েশা সিদ্দিকা শেলী, শ্রম ও কল্যাণ সহকারী মো. আল আমিন হোসেন ও সিটিবুক রুমের কর্ণধার তান ওয়ান চিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিটিবুক রুমের কর্ণধার তান ওয়ান চিন, পরবাসীকথার সম্পাদক জাকির হোসেন খোকন ও মনির আহমদ, অনুবাদক দেবব্রত বসু, কবি এলভিন প্যাং, আন্নালিজা বাকরি, শরিফ উদ্দিন ও শ্রম কাউন্সিলর আয়েশা সিদ্দিকা শেলী।

পরবাসীকথার কবি, সম্পাদক, অনুবাদক, প্রকাশক, মুখবন্ধকার ও সহযোগীদের হাতে শুভেচ্ছা সওগাত তুলে দেন শ্রম কাউন্সিলর আয়েশা সিদ্দিকা শেলী।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি রাজীব শীল জীবন ও কবি জহিরুল ইসলাম।

বইয়ের মুখবন্ধকার কবি এলভিন প্যাং জানান, “বাঙালি কবিদের অনবদ্য সৃষ্টি এই বই, প্রতিটি কবিতাই আমাকে মুগ্ধ করে।”

অনুষ্ঠানে সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ থেকে অতিথি আয়েশা সিদ্দিকা শেলী, এলভিন প্যাং ও বুকটিক বই বিতানের কর্ণধার তান ওয়ান চিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।