২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আবুধাবি যুবলীগের কেন্দ্রিয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 07:34 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

শনিবার স্থানীয় সময় রাতে আবুধাবির আল জাফরি হোটেলে সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জসিমের সভাপতিত্বে সদস্য সচিব কামরুল হাসান জুয়েল এর পরিচালনায় ওই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির কেন্দ্রীয় কমিটির সভাপতি  ইফতেখার হোসেন বাবুল।

এতে বিশেষ অতিথি ছিলেন  মোহাম্মদ হারুন, হুমায়ুন কবির ও পরিষদ  সহ সভাপতি শওকত আকবর ।

প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সাধারণ সম্পাদক নাছির তালুকদার।

এছাড়াও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম খোন্দকার ও শারমিন রাহা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণকারিরা দেশের ‘চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে’ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!