২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় মানচিত্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশের দুঃস্থ মানুষের সেবায় কাজ করা যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন ‘মানচিত্র ফাউন্ডেশন’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 03:46 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

সংগঠনের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আগামী ১৯ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় জর্জিয়ার লিলবার্ন শহরের মন্টে কার্লো হলঘরে এটি অনুষ্ঠিত হবে বলে আয়োজক সংগঠনটি জানিয়েছে।

অনুষ্ঠানে গান শোনাবেন শিল্পী রোকসানা মীর্জাসহ প্রবাসী বাংলাদেশি শিল্পীরা।   

সংগঠনের সভাপতি এ এইচ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অলাভজনক এ প্রতিষ্ঠানটি অসহায় দুঃস্থ মানুষের কল্যাণে শুধু বাংলাদেশেই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যে কোনো দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালাবে।”

সাধারণ সম্পাদক মাহবুব আলম সাগর তহবিল সংগ্রহের এ অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সবাইকে দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যকেন্দ্রিক এ সংগঠনটি বাংলাদেশে তাদের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশের একজন কিডনি রোগীর চিকিৎসার টাকা যোগান, শেরপুরের এক গরিব ও মেধাবী ছাত্রীর পড়াশুনার ব্যয় বহন, বরিশালের একটি মাদ্রাসার টিনের ভাঙাঘরের জায়গায় পাকা দালান নির্মাণ, বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও এতিমখানা তৈরির মতো সেবামূলক কাজ তারা ইতোমধ্যে করেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!