পর্তুগালে গ্লোবাল ভিলেজ মেলায় বিজয়ী বাংলাদেশ
পর্তুগালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতা ‘গ্লোবাল ভিলেজ ইভেন্ট’এ বিজয়ী হয়েছে বাংলাদেশ।
সোমবার লিসবনের আইএসসিটিই বিশ্ববিদ্যালয় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা করা ৩০টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের স্টল নিয়ে অংশ নেন।
মেলায় বাংলাদেশ দূতাবাস লিসবনের সহযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা দেশিয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।
শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী।
বাদ যায়নি মেহেদি উৎসবও। পিএইচডি শিক্ষার্থী রিমি আহমেদ বিদেশি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন নকশার মেহেদি এঁকে সবাইকে মুগ্ধ করেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে মেলায় অংশ নেন- মো. রাসেল আহমেদ, রিমি আহমেদ, সামিউল হক, সিলভান অরন্য, গাজি আতিক শামীম, কামাল হোসেন, সজিব আহমেদ প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, এ ধরণের মেলে বিশ্বে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য উপস্থাপন করার একটি অনন্য সুযোগ। তাই মেলায় অংশ নেওয়া আমাদের কাছে আনন্দের।
বাংলাদেশসহ মেলায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলো হলো- পর্তুগাল, আর্জেন্টিনা, জাপান, মেক্সিকো, স্পেন, সুইডেন, গ্রিস, দক্ষিণ কোরিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, চীন ও নরওয়ে ইত্যাদি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
