২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক বইমেলার আহ্বায়ক নূরন নবী

‘নিউ ইয়র্ক বইমেলা ২০১৮’ প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন লেখক নূরন নবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 12:28 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

সেইসঙ্গে ‘২০১৮ শিশু-কিশোর মেলা’র আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সেমন্তী ওয়াহেদ।

স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির এক সভায় ৬৫ সদস্য বিশিষ্ট প্রস্তুতি পরিষদ গঠিত হয়েছে।

এ উপদেষ্টা পরিষদে রয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামালউদ্দীন হোসেন, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, সাংবাদিক কৌশিক আহমেদ, পরিবেশবিদ নজরুল ইসলাম, কবি ইকবাল হাসান ও  গোলাম ফারুক ভূইয়া।

‘নিউ ইয়র্ক বইমেলা ২০১৮’ এর প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন জিনাত নবী, জিয়াউদ্দীন আহমেদ, জীবন চৌধুরী, শামসাদ হুসাম, সউদ চৌধুরী, নিনি ওয়াহেদ, ফেরদৌস সাজেদীন, হাসান ফেরদৌস, আহমাদ মাযহার, ফাহিম রেজা নূর, আদনান সৈয়দ, রানু ফেরদৌস, সাবিনা হাই উর্বি, ওবায়দুল্লাহ মামুন, রানা ফেরদৌস চৌধুরী ও আকবর হায়দার কিরন।

আরও আছেন শিরীন বকুল, তানভীর রাব্বানী, মুরাদ আকাশ, ফারুক আজম, জসিম মল্লিক, গোপাল সান্যাল, শুভ রায়, স্বীকৃতি বড়ুয়া, মনজুর কাদের, মোশারফ হোসেন, শহীদ উদ্দীন, আব্দুর রহিম বাদশা, সাখাওয়াৎ আলী, নাসরিন চৌধুরী, স্বপ্ন কুমার, মিশুক সেলিম, এজাজ আলম, আলম সিদ্দিকী, শাহিদ রেজানূর ও শিবলী সাদেক।

কমিটির আরও সদস্যরা হলেন কামরুজ্জামান, দিঠি হাসনাৎ, দেওয়ান আশরাফ, ফারুক ফয়সল, মিজানুর রহমান বিপ্লব, ইশতিয়াক রূপু, কাজী আতিক, সোবহান চৌধুরী, মিনহাজ আহমেদ সাম্মু, রওশন হাসান, মণিজা রহমান, লুৎফা সাহানা, মাকসুদা আহমেদ, জুলি রহমান, মুহাম্মদ আলী বাবুল, হারুন আলী ও বিশ্বজিত সাহা।  

বইমেলার ২৭ বছর পূর্তিকে সফল করতে ১৭ নভেম্বর শুক্রবার জ্যকসন হাইটসে প্রস্তুতি কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন সাব কমিটি গঠন করে দায়িত্ব অর্পণ করা হবে। আহ্বায়ক কমিটির সকল সদস্যকে ওই সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!