যুক্তরাষ্ট্রে কুমিল্লা প্রবাসীদের মতবিনিময় সভা
যুক্তরাষ্ট্রে সফররত জাতীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সাথে মতবিবিময় সভা করেছে কুমিল্লা প্রবাসীরা।
স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে ‘কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনক’-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি গোলাম মহিউদ্দিন। যৌথভাবে পরিচালনা করেন সাবেক সভাপতি মনির হোসেন খান ও সাধারণ সম্পাদ মাহবুবুর রহমান মিঠু।
সভায় কুমিল্লা-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, “আমাদের অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা অর্থের অভাবে উচ্চতর শিক্ষা অর্জন করতে পারছে না। নিজ নিজ এলাকার ওইসব গরিব অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করতে পারেন প্রবাসীরা।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা সরকার ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মজিব-উর রহমান, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী ও সিনিয়র সহ-সভাপতি খবিরউদ্দিন ভূইয়া।
কমিউনিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়েলো সোসাইটির সভাপতি আব্দুল আউয়াল ভূইয়া, কুমিল্লা মহানগর সোসাইটির সভাপতি ইসতিয়াক রুমি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আর্ন্তজাতিক বিয়ষক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন, প্রচার সম্পাদক আসিফ মামুন ও মুন্সিগঞ্জ-বিত্রুমপুর সমিতির সভাপতি শাহাদৎ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস সরকার, বাংলাদেশ সোসাইটির সাবেক গণসংযোগ ও প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম ও বৃহত্তর কুমিল্লা সমিতির প্রচার সম্পাদক এম এ সিদ্দিক।
সভায় রাজী মোহাম্মদ ফখরুল দেবিদ্বার তথা কুমিল্লা জেলার অবকাঠামো ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভায় রাজী মোহাম্মদ ফখরুলকে ‘কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনক’-এর আজীবন সম্মাননা সদস্যপদ ও সম্মাননা ত্রেুস্ট দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
