দুবাইয়ে গ্লোবাল ভিলেজে বাংলাদেশের পরিবেশনা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্লোবাল ভিলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় সোমবার ‘বাংলাদেশ কালচার ফোরাম’-এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন।
বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস.বদিরুজ্জামান, দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, মো.মাহদীসহ আরও অনেকেই।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
