২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় ফ্রোডেক্স আন্তর্জাতিক বাণিজ্য মেলা

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম ‘ফ্রোডেক্স আন্তর্জাতিক বাণিজ্য মেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 11:19 AM

Updated : 11 Oct 2022, 02:44 PM

স্থানীয় সময় রোববার থেকে শুরু হওয়া তিনদিনের এ মেলায় বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা কনস্যুলেটের সহায়তায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশের দশটি কোম্পানি।

জেদ্দা চেম্বার অব কমার্সের পর্যটন ও বিনোদন বিষয়ক কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুল্লাহ বিন সৌদ গত রোববার মেলার উদ্বোধন করেন।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো প্রাণ, ইফাদ, ড্যানিশ, কিষোয়ান, রোমানিয়া, সজিব, হাশেম ফুডস, এলসন ফুডস, এসিআই ও প্রাইম পুষ্টি লিমিটেড।

সোমবার মেলায় অংশ নেওয়া বাংলাদেশের স্টলগুলো পরিদর্শন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। রাষ্ট্রদূত মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট দেন।

এ সময় রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী সফিকুল আজম , রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক জাহাঙ্গীর হোসাইন ও সহকারী পরিচালক রহিমা আক্তার।

এবারের মেলায় বাণিজ্য মন্ত্রণালয়য়ের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বাংলাদেশের পক্ষ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলো।

মেলায় ভারত, পাকিস্তান, তুর্কি, স্পেন, আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশের শতাধিক কোম্পানি অংশ নিয়েছে।

রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, “সৌদি আরবে বাংলাদেশের শ্রম বাজারের পাশাপাশি বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য এই মেলায় দশটি কোম্পানি অংশ নিয়েছে। বাংলাদেশের পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!