২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনি ও ক্যানবেরা আ.লীগের নতুন কমিটি

অস্ট্রেলিয়ায় সিডনি ও ক্যানবেরা আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 04:03 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

স্থানীয় সময় সোমবার সিডনির ওয়েলি পার্কের গ্রামীণ রেস্তোরাঁয় অস্ট্রেলিয়া আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা থেকে নতুন কমিটির ঘোষণা আসে।

৬৫ সদস্যের সিডনি আওয়ামী লীগের কমিটিতে পদ পেয়েছেন- সভাপতি গাউসুল আলম শাহাজাদা, সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ ও সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রাহান মজনু।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রোকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারাছেত হোসেন বেলাল বীরপ্রতীক।

বাংলাদেশ থেকে টেলি-কনফারেন্সে সভায় যোগ দেন আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!