দক্ষিণ কোরিয়ায় ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা করেছে দক্ষিণ কোরিয়া বিএনপি।
স্থানীয় সময় রোববার উইজংবু শহরের পাতাল মার্কেট কনভেনশন সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
এতে সভাপতিত্ব করেন কোরিয়া বিএনপির সভাপতি এম জামান সজল এবং পরিচালনা করেন যুগ্ম সম্পাদক শান্ত শেখ ও মোশারফ হোসেন।
এছাড়া আরও বক্তব্য দেন সম্রাট হোসেন স্বপন, মো.মনা, বাবুল হোসেন, ওয়াদুদ সরকার, আ.হালিম, বিএম মোস্তাক, সোনাতলা থানা যুবদল সাংগঠনিক সম্পাদক মেহেদি মাসুদ প্রধান, জাহাঙ্গীর আলম, ওয়ালিউল আলম, মাসুম খান, মো.মতিন, এম কে এইচ তুহিন ও মামুন ঢালী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
