ফ্রান্সে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
ফ্রান্স বিএনপি প্যারিসে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে।
স্থানীয় সময় রোববার প্যারিসের ক্যাথসিমার একটি রেস্তোরাঁয় এ দিবসটি পালন করে সংগঠনটি।
ফ্রান্স মহানগর বিএনপির সভাপতি হেনু মিয়ার সভাপতিত্বে ও ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি এমএ রশিদ পাঠোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাঠোয়ারী।
এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস, বাংলাদেশের চাকগিল কলেজের সাবেক সভাপতি আমিনুল হক মজনু, ফ্রান্স বিএনপির সদস্য শেখ সোহেল, সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, খালেদ হোসেন বাবলু ও মাসুদ হাওলাদার।
এছাড়া আরও বক্তব্য দেন বিএনপি নেতা মাসুদুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, আব্দুল হয়, আমিনুর রহমান, তারেক আহমদ, আরিফ হোসেন, আনোয়ার হোসেন মিঠু, তারিকুল ইসলাম, মারুফ হোসেন মুন্না, গোলাম মোস্তফা, ফারুক হোসেন, জাবেদ আহমদ ও আমিনুর রহমান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
