বেলজিয়ামে বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ
‘অ্যাসোসিশান অব বাংলাদেশি স্টুডেন্ট ইন বেলজিয়ামে (এবিএসবি)’-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার বিকালে ব্রাসেলসের রুয়ে দ্যো কলেজ হলে এ বছর বেলজিয়ামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে আগত নতুন শিক্ষার্থীদের সম্মানে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানভীর হোসেন ও সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সভাপতি ও অন্যতম সংগঠক ফউজ ছিদ্দিক।
এসময় নতুন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন কৌশিক আহমেদ হিমু, সুজন ইসলাম, এনামুল হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, নাঈম খান বাঁধন, ইয়াসিন আব্দুল্লাহ, ইকরাম, তুষার, জহিরুল ইসলামসহ আরও অনেকে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
