আবুধাবিতে জুরি উপজেলার প্রবাসীদের সভা অনুষ্ঠিত
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মৌলভীবাজার জেলার জুরি উপজেলার প্রবাসীরা সমাজ কল্যাণমূলক কাজের নিজেদের আরও সম্পৃক্ত করার জন্য এক সভা করেছে।
এ উপলক্ষ্যে স্থানীয় সময় শুক্রবার রাতে আবুধাবির মোসাফফাহ শিল্পনগরীতে প্রবাসীদের সংগঠন ‘জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইউএই’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন আবুল হোসেন এবং এটি পরিচালনা করেন আবদুস শহীদ।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ইউএই ভারপ্রাপ্ত সভাপতি রহমত আলী শুয়েব।
প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা আলী।
এছাড়া বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক জোবের আহমদ, আবদুল জাব্বার, আফতাব খান, আজিজুর রহমান, আসাদ উদ্দীন ও মোহাম্মদ তৈয়বুল।
সভায় আমিরাতে জুরি উপজেলা প্রবাসীদের সংগঠিত করে ‘আর্ত-মানবতা’র কল্যাণে কাজ করার অঙ্গীকার করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
